POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ পালিত

ইউসুফ বেপারী | প্রকাশিত: মে ২০, ২০২৬ | সময়: ৭:২১ অপরাহ্ণ

“অগ্নিযোদ্ধাদের একটাই পথ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁদপুরের হাজীগঞ্জে পালিত হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬।

বুধবার (২০ মে) হাজীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনে এ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

অনুষ্ঠানে হাজীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মোহাম্মদ বাহার উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইবনে আল জায়েদ।

আলোচনা সভায় বক্তারা ফায়ার সার্ভিসের বিভিন্ন কার্যক্রম, জরুরি সেবার গুরুত্ব, অগ্নিকাণ্ড প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি জীবন ও সম্পদের নিরাপত্তায় ফায়ার সার্ভিসের ভূমিকা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।

এ সময় অনুষ্ঠানে হাজীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের যুব সদস্য, হাজীগঞ্জ উপজেলা বিডি ক্লিনের স্বেচ্ছাসেবী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন