চাঁদপুরের হাজীগঞ্জে ঈদ উৎসব ভাতার দাবিতে মানববন্ধন করেছে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরীরা।
বুধবার (২০ মে) সকালে হাজীগঞ্জ উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেন উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, নীতিমালায় ২ টি ঈদ উৎসব ভাতা এবং নববর্ষের বাতা দেওয়ার কথা রয়েছে। বিগত দিনে এইসব ভাতা পেলেও এইবার তা পাচ্ছে না। সারাদেশে বিভিন্ন জায়গায় এবং চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায়ও সবাই ভাতা পেয়েছে কিন্তু তারা পাচ্ছে না।
এই বিষয়ে হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বলেন, বিগত সময়ে উৎসব ভাতা দিয়েছি কিন্তু বর্তমানে আমাদের কঠোর ভাবে নিষেধ আছে ফলে আমরা দিতে পারছি না। আমরা তাদের বলেছি লিখিত আবেদন করতে তা হলে তা জেলায় ফরওয়ার্ড করে দিবো।