POPULAR BD NEWS
Popular BD News Logo

তারেক রহমানের নেতৃত্বে জাগরণ সৃষ্টি করেছি: পানিসম্পদ মন্ত্রী

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: মে ১৬, ২০২৬ | সময়: ৮:৪৮ অপরাহ্ণ

পানি সম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, তারেক রহমান কখনো প্রতিহিংসামূলক চিন্তা করেননি, বক্তব্যও দেননি। দেশের মানুষ তখন থেকেই তার নেতৃত্বে আরও বেশি ঐক্যবদ্ধ হয়েছে। ১২ ফেব্রুয়ারির নির্বাচনে আমরা তারেক রহমানের নেতৃত্বে নতুন করে জাগরণ সৃষ্টি করেছি। নতুনভাবে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। যার কারণে লক্ষ্মীপুরের ৪টি আসনেই জনগণ ধানের শীষে ভোট দিয়ে বিএনপির প্রার্থীদেরকে নির্বাচিত করেছে।

শনিবার (১৬ মে) সন্ধ্যায় লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার কুশাখালী এ্যানি চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত ফ্যামিলি কার্ড উদ্বোধন উপলক্ষে আয়োজিত জনসভায় তিনি এসব কথা বলেন। এর আগে চাঁদপুর থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী তারেক রহমান দ্বিতীয় পর্যায়ে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।

পানিসম্পদ মন্ত্রী বলেন, নির্বাচনে মাত্র তিন মাস অতিবাহিত হয়েছে। এরমধ্যে নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী আপনাদের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দিতে সক্ষম হয়েছি। নির্বাসিত জীবনে থেকে তারেক রহমান নেতৃত্ব দিয়েছেন।

তিনি বলেন, দেশনেত্রী খালেদা জিয়া আপোষহীন ছিলেন। কখনো মাথানত করেননি। তিনি লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, নির্যাতন সহ্য করেছেন, জেলেও গিয়েছেন। খালেদা জিয়ার নেতৃত্বে আমরা দেশকে স্থায়ী রূপ দেওয়ার চেষ্টা করেছি। গণতন্ত্রের মাধ্যমে দেশকে ঐক্যবদ্ধ রাখার চেষ্টা করেছি।

লক্ষ্মীপুর জেলা প্রশাসক এসএম মেহেদী হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনের সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের সংসদ সদস্য শাহাদাত হোসেন সেলিম, লক্ষ্মীপুর জেলা পরিষদ প্রশাসক সাহাবউদ্দিন সাবু, জেলা পুলিশ সুপার মো. আবু তারেক, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফে সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ক্যাথোয়াপ্রæ মারমা ও সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ প্রমুখ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন