POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির অংশীজন সভা অনুষ্ঠিত

নাছির উদ্দীন | প্রকাশিত: মে ১২, ২০২৬ | সময়: ৫:০৪ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়ায় বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (বিজিডিসিএল) অংশীজন সভা অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলার গ্রাহক, জনপ্রতিনিধি, প্রশাসন ও সংবাদকর্মীরা অংশগ্রহণ করেন।

মঙ্গলবার সকালে (১২ মে) গৌরীপুর বিতরণী এরিয়ার কচুয়া উপজেলা পরিষদ হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।

এ সময় গ্যাসের স্বল্পতা, গ্যাসের চাপের বিষয়ে গ্রাহক ও সংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী ইমাম উদ্দিন শেখ।

সহকারী ব্যবস্থাপক শিপন মাহমুদের সঞ্চালনায়সভায় সভাপতিত্ব করেন কোম্পানির সচিব মো.এনামুল করিম চৌধুরী ও প্রধান অতিথি ছিলেন কচুয়া উপজেলার সহকারী কমিশনার আবু নাছির।

বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সোহেল রানা, প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম,ব্যবস্থাপক প্রকৌশলী অম্লান কুমার দত্ত প্রারম্ভিক, প্রফেসর ওয়াদুদ মজুমদার, উপজেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর আহমেদ সেলিম।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন