POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে চেয়ারম্যান হজ্জ কাফেলার হজ্জ প্রশিক্ষন

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মে ১২, ২০২৬ | সময়: ৩:২৮ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জে চেয়ারম্যান হজ্জ কাফেলার আয়োজন হজ্জ প্রশিক্ষন হয়েছে। মঙ্গলবার সকাল ৯ টা থেকে বিকাল পর্যন্ত হাজীগঞ্জ বাজারের একটি হোটেলে এ এ প্রশিক্ষন হয়েছে।

আকাবা ইন্টারনেশেনাল হজ্জ গ্রুপের আওতায় হজ্জ প্রশিক্ষনে আলোচনা করেন ড. মাও শফিকুল আলম হেলাল, মাও. ওয়ালী উল্যাহ হেলালী আল আশরাফী, হজ্জের চেতনা নিয়ে আলোচনা করেন মিডিয়া ব্যক্তিত্ব আ ন ম রশিদ আহমেদ মাদানী, চাঁদপুর সরকারী কলেজে মসজিদের পেশ ইমাম হাফেজ মাও নিজামুল হক, চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী এডভোকেট শাহাজান মিয়া, জেলা জামায়াতে ইসলামীর নেতা মাও. মীর হোসাইন, প্রশ্নের উত্তর দেন আকাবা ইন্টারনেশেনাল হজ্জ গ্রুপের এমডি মাও. মুসলে উদ্দিন আলমগীর, প্রিন্সিপাল আক্তার হোসাইন, হাজীগঞ্জ পৌর জামায়াতের আমীর মাও. আবুল হাসানাত পাটোয়ারী প্রমূখ।

এ হজ্জ প্রশিক্ষনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চেয়ারম্যান হজ্জ কাফেলার পরিচালক সাবেক ইউপি চেয়ারম্যান মাও আবু জাফর সিদ্দিকী। এ প্রশিক্ষনে বিভিন্ন হজ্জ যাত্রীরা অংশ গ্রহন করেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন