চাঁদপুরের হাজীগঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমানের চাঁদপুর আগমন উপলক্ষে স্বাগত মিছিল করেছে হাজীগঞ্জ উপজেলা যুবদল।
শনিবার (৯ মে) বাদ মাগরিব হাজীগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয় থেকে মিছিলটি বের হয়ে হাজীগঞ্জ বাজার প্রদক্ষিণ করে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
সমাবেশে হাজীগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক হুমায়ুন কবির সুমনের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ রহিম পাটোয়ারী।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য সচিব মোস্তফা কামাল সুমন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক শুক্কুর আলম, যুগ্ম আহ্বায়ক জুলহাস চৌধুরী, সাহিদুল ইসলাম সাহিদসহ উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ।