POPULAR BD NEWS
Popular BD News Logo

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হাজীগঞ্জের রাকিবুল ইসলাম রাকিব, এলাকায় আনন্দের আবহ

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মে ৪, ২০২৬ | সময়: ১:০৩ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ (দক্ষিণ) ইউনিয়নের কৃতি সন্তান মোঃ রাকিবুল ইসলাম রাকিব ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় এলাকায় আনন্দের আবহ সৃষ্টি হয়েছে।

তাঁর এ অর্জনে পরিবার, স্বজন, বন্ধু-বান্ধব ও স্থানীয় রাজনৈতিক নেতাকর্মীদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাঁকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা বার্তা দিচ্ছেন অনেকে।

স্থানীয়রা জানান, ছাত্ররাজনীতিতে দীর্ঘদিনের সক্রিয় ভূমিকা, সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বগুণের স্বীকৃতি হিসেবেই তিনি এ গুরুত্বপূর্ণ পদে নির্বাচিত হয়েছেন।

রাকিবুল ইসলাম রাকিবের এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং ৪নং কালচোঁ (দক্ষিণ) ইউনিয়নসহ পুরো হাজীগঞ্জ উপজেলার জন্য গৌরবের বিষয় বলে মনে করছেন এলাকাবাসী।

এদিকে তাঁর রাজনৈতিক জীবনের উত্তরোত্তর সফলতা, সুস্বাস্থ্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও শুভাকাঙ্ক্ষীরা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন