POPULAR BD NEWS
Popular BD News Logo

উদ্ধার হওয়া বৃদ্ধার সন্ধান মিলেছে, ডাকাতি করতে ব্যর্থ হয়ে হত্যা করা হয় নৈশ্যপ্রহরীকে

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মে ২, ২০২৬ | সময়: ৩:৫৩ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার রান্ধুনীমূড়ায় হাত-পা বাঁধা অবস্থায় ফরিদ (৪৩) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকালে রান্ধুনীমূড়া মুন্সী বাড়ির সামনে থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। মৃত ফরিদ নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার মিজি বাড়ির শাহজাহানের ছেলে। বর্তমানে তারা লক্ষ্মীপুর জেলার রামগঞ্জে দারোয়ানের চাকুরী করতেন।

স্থানীয়রা জানান, সকালে একজন মহিলা এ পথ দিয়ে যাওয়ার সময় সড়কের পাশ্বে মৃতদেহ দেখতে পেয়ে চিৎকার দেয়। পরে আশপাশের লোকজন এসে দেখে হাত-পা বাঁধা অবস্থায় পড়ে আছে অজ্ঞাত মরদেহ।

খবর পেয়ে ঘটনাস্থলে যান হাজীগঞ্জ-ফরিদগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা, অফিসার ইনচার্জ আব্দুল মান্নান ও পুলিশ পরিদর্শক তদন্ত রাজিব শর্মা। পরে পুলিশ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এসে মৃত ব্যক্তির পরিচয় সনাক্ত করে।

হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল মান্নান বলেন, রাস্তার পাশ্বে হাত-পা বাঁধা মৃতদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকান্ড।

এদিকে পাশ্ববর্তী জেলা লক্ষ্মীপুরের রামগঞ্জে খবর নিয়ে জানা গেছে, শুক্রবার দিবাগত রাতে রামগঞ্জে স্বর্ণের দোকানে ডাকাতি করতে গেলে দারোয়ান দেখে পেলে। পরে ডাকাতদল দারোয়ানকে সাদা প্রাইভেটকারে তুলে নিয়ে যায়। সকালে দারোয়ানের মরদেহ উদ্ধার করা হয় চাঁদপুরের হাজীগঞ্জ থেকে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন