POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে আইন-শৃঙ্খলা ও মাসিক উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬ | সময়: ৭:১২ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় মাসিক আইন-শৃঙ্খলা ও উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯ এপ্রিল) সকালে হাজীগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন।

সভায় বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তানভীর হাছান, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ আবদুল মান্নান, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান মিলন, নজরুল ইসলাম স্বপন, মজিবুর রহমান, মফিজুল ইসলাম, কাজী নুরুর রহমান বেলাল ও গিয়াস উদ্দিন বাচ্চুসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

এ সময় হাজীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি হাছান মাহমুদ, অর্থ সম্পাদক হাবিব উল্যাহ, সকল ইউপি চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা ও প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় মাদক, কিশোর গ্যাং, হাজীগঞ্জ বাজারের যানজটসহ বিভিন্ন অপরাধ প্রতিরোধে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও উন্নয়ন সমন্বয় সভায় উপজেলার বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন