POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় প্রবাসীর বসতঘরে চুরি, তদন্তে পিবিআই

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: এপ্রিল ২৯, ২০২৬ | সময়: ৬:৫৯ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়া উপজেলার খাজুরিয়া লক্ষীপুর গ্রামে প্রবাসীর বসতঘরে চুরি অভিযোগে আদালতে একটি অভিযোগ দায়ের করা হয়েছে। বুধবার চাঁদপুর বিজ্ঞ আদালত বিষয়টি তদন্ত করে প্রতিবেদন জমা দিতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) চাঁদপুরকে নির্দেশ দেয়।

অভিযোগে প্রবাসী শাহজাহানের স্ত্রী মরিয়ম বেগম উল্লেখ করেন, গেল ২৭ এপ্রিল সোমবার রাতে একই বাড়ীর বিল্লাল তার ভাই মিজান বসতঘরের সিঁদ কেটে প্রবেশ করে। এ সময় তারা ৩৫ হাজার টাকা মূল্যের দেড় ভরি স্বর্ণসহ মালামাল নিয়ে যায়। মরিয়ম বেগমের গলার চেইন টানাহেঁচড়া করে নেয়ার সময় ধাক্কা দিয়ে লাপাত্তা হয়ে যায় তারা দুই ভাই।

তিনি আরো উল্লেখ করেন, পরদিন সকালে মালামাল ফেরত চাইলে গেলে তারা লাটিসোটা নিয়ে মারধরের জন্য তেড়ে আসেন। এ বিষয়ে বেশি বাড়াবাড়ি করতে গেলে প্রাণে মেরে ফেলা, বসতঘর পুড়িয়ে ফেলার হুমকী-ধমকী দেয় বিল্লাল ও মিজান।

এছাড়াও তাদের বিরুদ্ধে এলাকায় ধর্ষণ ও মাদক বিভিন্ন মামলাসহ নানান অভিযোগ রয়েছে ।

এ বিষয়ে বাদী পক্ষের আইনজীবী এডভোকেট ফারজানা আক্তার বলেন, দুই ভাইকে বিবাদী করে আদালতে অভিযোগ দায়ের করা হয়। বিজ্ঞ আদালত বিষয়টি পুলিশের তদন্ত বিভাগ পিবিআইকে নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে অভিযুক্ত দুই ভাইয়ের সাথে যোগাযোগের চেষ্টা করে বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন