POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালক নিহত

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: এপ্রিল ২৮, ২০২৬ | সময়: ২:৫৯ অপরাহ্ণ

চাঁদপুরের কচুয়া উপজেলার ডুমুরিয়া এলাকায় মোটরসাইকেল ও পিকআপ সংঘর্ষে সাগর হোসেন (২৬) নামের এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে।

মঙ্গলবার দুপুরে উপজেলার ডুমুরিয়া ব্রীজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল থেকে হওয়া বৃষ্টিতে সড়ক ভিজে ছিলো। দুপুরে ডুমুরিয়া ব্রীজ এলাকায় মোটরসাইকেল ও পিকআপের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলে মোটরসাইকেল চালক সাগর নিহত হয়। নিহত সাগর কুমিল্লা জেলার বাসিন্দা।

এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যনুযানী সাগর একটি যাত্রীবাহী বাসের স্টাফ ছিলেন। সে পরিবহনের তেল নিতে মোটরসাইকেল যোগে কচুয়া যাচ্ছিলেন। পথে এ দুর্ঘটনার কবলে পড়ে প্রাণ হারায়।

বিষয়টি নিশ্চিত করে কচুয়া থানা অফিসার ইনচার্জ মো. আজিজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। দুর্ঘটনায় কবলিত মোটরসাইকেল ও পিকআপ জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন