চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার আসন্ন নির্বাচনে সম্ভাব্য মেয়র পদপ্রার্থী এ্যাডভোকেট সাইফুল ইসলাম মোল্লার উদ্যোগে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) বাদ মাগরিব আলীগঞ্জ হযরত মাদ্দাখাঁ (রহ.) জামে মসজিদে এ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়।
দোয়া ও মিলাদ পরিচালনা করেন মসজিদের পেশ ইমাম ও খতিব মুফতি ফজলুল কাদের বাগদাদী।
দোয়া ও মিলাদের পূর্বে মুসল্লীদের সাথে সালাম বিনিময় করেন এ্যাডভোকেট সাইফুল ইসলাম মোল্লা।
ওই সময় তিনি বলেন, মসজিদ রাজনীতির জায়গা না। রাজনৈতিক কোনো বক্তব্য এখানে দিবো না। মাগরিবের নামাজ আদায় করতে এসে আপনাদের সাথে সালাম বিনিময় করলাম। ওই সময় উপস্থিত মুসল্লীদের কাছে দোয়া কামনা করেন তিনি।
দোয়া ও মিলাদে হাজীগঞ্জ পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ও স্থানীয় মুসুল্লীরা উপস্থিত ছিলেন।