হাজীগঞ্জ উপজেলার মেনাপুর বাদশা মিয়া উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রবিবার (১৯ এপ্রিল) বিদ্যালয় মাঠে পবিত্র কুরআন তালওয়াতের মধ্যে দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। পবিত্র কুরআন তালাওয়াত করেন পরিক্ষার্থী মোঃ রাকিব হোসেন।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ সাহাআলম মিয়াজীর সভাপতিত্বে, বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ সুমন খান ও শ্রী গোপাল কৃষ্ণ রায়ের যৌথ উপস্থাপনায় বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক সদস্য মোঃ হাবিবুর রহমান ঢালী, নাসিরকোট শহীদ সৃতি ডিগ্রি কলেজের প্রফেসর মোঃ রিপন আলী, সহকারী শিক্ষক মোঃ রবিউল আউয়াল, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আঃ সাত্তার বকাউল, পরিক্ষার্থী মোস্তাকিম ফারিয়া, অধ্যায়নরত শিক্ষার্থী ইসরাত। অনুষ্ঠানে সকল শিক্ষক ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মুফতি সাহাদাত হোছাইন।