POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে ৫ কেজি গাঁজাসহ ২ মাদক পাচারকারী আটক

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২৬ | সময়: ৭:৩৭ অপরাহ্ণ

চাঁদপুরে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৫ কেজি গাঁজাসহ ২ জন মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকাল ১১টায় কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর মেঘনা নদীর মোহনা সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে সন্দেহজনক একটি যাত্রীবাহী ট্রলার তল্লাশি করা হলে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং এ ঘটনায় জড়িত ২ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

কোস্ট গার্ডের এই কর্মকর্তা আরও জানান, মাদক পাচার রোধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন