POPULAR BD NEWS
Popular BD News Logo

ব্রাহ্মণবাড়িয়ায় ৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬ | সময়: ১০:০৬ পূর্বাহ্ণ

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে অবৈধভাবে মজুত করা প্রায় পাঁচ হাজার লিটার জ্বালানি তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

বুধবার (১ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার পূর্বভাগ বাজার এলাকায় অভিযান চালিয়ে এসব তেল জব্দ করা হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, পূর্বভাগ বাজারের ‘সেলিম এন্টারপ্রাইজ’-এ অবৈধভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুতের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেল আহমেদ।

অভিযানকালে প্রতিষ্ঠানটিতে থাকা মো. ফয়সালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে দোকানে থাকা মোট ২৬টি ড্রাম থেকে জ্বালানি তেল জব্দ করা হয়। এর মধ্যে ২৪টি ড্রামে ২০০ লিটার করে এবং বাকি দুইটি ড্রামে ১০০ লিটার করে তেল পাওয়া যায়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সাহেল আহমেদ জানান, অবৈধ মজুতের অভিযোগের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়েছে। জব্দ করা তেলের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা চলছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন