POPULAR BD NEWS
Popular BD News Logo

মানবিক সংগঠনের গুরুত্ব

ইউসুফ বেপারী | প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬ | সময়: ৮:২৯ অপরাহ্ণ

মানুষ সামাজিক জীব। একে অপরের দুঃখ-সুখ ভাগাভাগি করে নেওয়া দায়িত্ব ও কর্তব্য। কিন্তু অনেক সময় কিছু সমস্যা মানুষ একা সমাধান করতে পারে না। যার জন্য প্রয়োজন অভিজ্ঞতা ও সংগঠিত প্রচেষ্টা। রাষ্ট্রীয় বাহিনীর সহযোগিতা থাকলেও সবসময় দ্রুত সহায়তা পাওয়া সম্ভব নয়। তখন প্রয়োজন পড়ে সামাজিক ও মানবিক সংগঠনের।

সামাজিক সংগঠনগুলো তাদের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দ্রুত বিভিন্ন সমস্যা সমাধান করে। কখনও একা, আবার কখনও রাষ্ট্রীয় সহযোগীতায়।

উদাহরণস্বরূপ, বাংলাদেশের একটি গুরুতর সমস্যা হচ্ছে রোহিঙ্গা ইস্যু। যেখানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির যুব সদস্যরা বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। এছাড়া করোনা মহামারির সময়ে দেশব্যাপী সামাজিক সংগঠনগুলো ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা ও জেলা এলাকায় মানুষের পাশে দাঁড়িয়েছে। চাঁদপুরে উদাহরণ হিসেবে যুব রেড ক্রিসেন্ট চাঁদপুর জেলা ইউনিট উল্লেখযোগ্য কাজ করেছে।

আমাদের শহর ও গ্রামে ময়লা, পরিত্যক্ত জমি ও খাল আছে যা রাষ্ট্র পরিচর্যা করে না। এইসব জায়গা পরিষ্কার করে সুনাম অর্জন করেছে ‘বিডি ক্লিন’ নামক সামাজিক সংগঠন। জুলাই গণঅভ্যুত্থানের পর ট্রাফিক নিয়ন্ত্রণ, জনসেবা ও সচেতনতামূলক কাজে স্কাউট, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, বিডিক্লিন, বিএনসিসি সহ বিভিন্ন সংগঠন উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে।

প্রতিবছর বন্যা দেশের বিভিন্ন এলাকায় বিপর্যয় সৃষ্টি করে। এই সময়েও দেখা যায়, আস-সুন্নাহ ফাউন্ডেশন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও ব্যক্তি হিসেবে তাসরিফ খান, মারজুক রাসেলসহ অনেকে মানবিক কাজের মাধ্যমে সুনাম অর্জন করছে।

সমাজে মানবিক সংগঠনগুলো কেবল সংকটময় সময়ে সাহায্য করে না, বরং মানুষের মধ্যে একে অপরের প্রতি সহানুভূতি ও সহযোগিতার মূল্যবোধ বৃদ্ধি করে। এজন্য সমাজের জন্য মানবিক সংগঠনের গুরুত্ব অপরিসীম।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন