POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে নতুন ওসি হয়ে আসতে পারেন মাহবুবুর রহমান মোল্লা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: নভেম্বর ২০, ২০২০ | সময়: ১১:১৯ অপরাহ্ণ

হাজীগঞ্জ থানার নতুন অফিসার ইনচার্জ হয়ে আসতে পারেন মাহবুবুর রহমান মোল্লা। তিনি চাঁদপুর সদর থানার তদন্ত ওসি হিসেবে দায়িত্ব পালন করেন।

বর্তমানে তিনি চাঁদপুর পুলিশ লাইনে আছেন। যেকোন সময় তিনি ওসি হয়ে হাজীগঞ্জ থানা যোগদান করতে পারেন।

একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ হিসেবে পরবর্তী তালিকায় মাহবুবুর রহমান মোল্লার নাম রয়েছে।

উল্লেখ, হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ হিসেবে দীর্ঘদিন নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন মো. আলমগীর হোসেন রনি। জনসাধারণের কাছে সেবার কাজে জনপ্রিয়তা অর্জন করেন। আইন শৃংখলা নিয়ন্ত্রণে দায়িত্বশীল ছিলেন তিনি।  করোনাকালে তিনি জনসচেতনতায় হাজীগঞ্জ উপজেলায়  উল্লেখযোগ্য ভূমিকা রাখেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন