POPULAR BD NEWS
Popular BD News Logo

বড়কুল ইউনিয়নে বিট পুলিশিং সমাবেশ

কবির আহমেদ | প্রকাশিত: নভেম্বর ২০, ২০২০ | সময়: ৯:২৫ অপরাহ্ণ

হাজীগঞ্জ ৬ নং বড়কুল ইউনিয়নে বিট পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

“বিট পুলিশিং সফল করি,অপরাধ মুক্ত সমাজ গড়ি” “মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ হবে জনতার”-এ আদর্শিক স্লোগানকে বাস্তবায়নের লক্ষ্যে এবং মাদক,জুয়া,ইভটিজিং,বাল্যবিবাহ, নারী নির্যাতন,সন্ত্রাস,ব্যভিচার,জুলুম, অত্যাচার সহ সকল অপরাধ নির্মূল করে সুখী,সমৃদ্ধ এবং আলোকিত সমাজ প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশ হাজীগঞ্জ থানা পুলিশের মহতী উদ্যোগ ।

শুক্রবার (২০ নভেম্বর) বিকালে হাজীগঞ্জ ৬নং বড়কুল ইউনিয়নের জনগণকে সতর্ক ও সচেতন করার লক্ষ্যে হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল পূর্ব ইউনিয়নের বেলচোঁ বাজার সংলগ্ন মাঠে বিট পুলিশিং সমাবেশ -২০২০ অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন রনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মুহাম্মদ আব্দুর রশিদ। বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন,হাজীগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি রোটা.আলী আশ্রাফ দুুলাল,অত্র ইউনিয়ন চেয়ারম্যান কবির হোসেন মিয়াজি, অত্র ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আবু তাহের । অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, হাজীগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর বিট ইনচার্জ মোঃ মাসুদ মুন্সী ।

অনুষ্ঠান সঞ্চালনা করেন অত্র ইউনিয়ন কমিউনিটি পুুলিশিং কমিটির সভাপতি মোঃ আহসান হাবিব। এসময় উপস্থিত ছিলেন, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,জনপ্রতিনিধিবৃন্দ,পৌর কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ,বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন