POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের মরদেহ বাঁশঝাড় থেকে উদ্ধার

হাবিবুর রহমান হাবিব | প্রকাশিত: মার্চ ১১, ২০২৬ | সময়: ১২:২৯ অপরাহ্ণ

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ইফতারের পর বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হওয়া মাদ্রাসার ছাত্র জুবায়ের হোসেন রুবেল (৮) এর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাতে বালিথুবা ইউনিয়নের শোশাইরচর মাইজের বাড়ির পাশের বাঁশঝাড়ে পড়ে থাকতে দেখে পুলিশ খবর দেয় এলাকাবাসী। বুধবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

মাদ্রাসার ছাত্র রুবেল স্থানীয় সানখীরসাইর নূরানী ও হাফেজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ছিলেন। তিন ভাইয়ের মধ্যে রুবেল ছিল সবার ছোট রুবেল।

তার বাবা মো. আব্দুল কাদের ও মা নুরুন নেসা বলেন, মঙ্গলবার সন্ধ্যায় ইফতারের পর রুবেল প্রতিদিনের মতো বাসা থেকে বের হয়। রাত বাড়তে থাকলেও সে বাড়িতে ফিরে না আসায় এলাকাজুড়ে মাইকিং করা হয়। খোঁজাখুঁজির এক পর্যায়ে রাত সাড়ে ১১ টার দিকে বাড়ির পাশের একটি বাঁশঝাড়ে মরদেহ পড়ে থাকতে দেখতে পান স্থানীয়রা। তাদের সন্তান হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় নেয়ার আহবান জানান তারা।

স্থানীয়দের দাবি, বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে প্রকৃত ঘটনা উদঘাটন করা হোক।

ফরিদগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, শিশুর মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। শিশুর গলায় দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শ্বাসরোধ করে হত্যাকান্ডের ঘটনা ঘটেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন