POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে ফুটপাত দখল করায় ৩ হকারের ১ মাস করে কারাদণ্ড

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ৭, ২০২৬ | সময়: ১:৫৬ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারের ফুটপাত দখল করে রাখার অপরাধে মোবাইল কোটের মাধ্যমে ৩ হকারকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার দুপুরে হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তানজিনা জাহান এ মোবাইল কোট পরিচালনা করেন।

তানজিনা জাহান জানান, দীর্ঘদিন ধরে বাজারের ফুটপাত দখল মুক্ত করতে হুশিয়ারি দেওয়া হয়। কিন্তু হকাররা ফুটপাত দখল না ছাড়ায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ৩ জন হকারকে মোবাইল কোটের মাধ্যমে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এবং সড়কের উপর গাড়ি থামিয়ে যাত্রী ওঠা-নামার অপরাধে আইদি পরিবহন ও বোগদাদ পরিবহনের ২টি বাসকে ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন