POPULAR BD NEWS
Popular BD News Logo

কচুয়ায় ৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

নাছির উদ্দীন | প্রকাশিত: মার্চ ৫, ২০২৬ | সময়: ১০:৪৩ অপরাহ্ণ

​চাঁদপুরের কচুয়া থানা পুলিশের পৃথক অভিযানে ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার পৌরসভাধীন পূর্ব কড়ইয়া গ্রামে এবং সাচার বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

​গ্রেফতারকৃতরা হলো- কড়ইয়া গ্রামের সিদ্দিক ডিলার বাড়ির আব্দুল কাদেরের ছেলে মনির হোসেন, একই গ্রামের বিল্লালের বাড়ির ভাড়াটিয়া আব্দুর রবের ছেলে নূরে আলম (চায়না)।

​এই ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা (মামলা নং-৯) রুজু করা হয়েছে।

​পৃথক আরেকটি অভিযানে সাচার পুলিশ ফাঁড়ির এসআই আবু তাহের মোল্লার নেতৃত্বে সাচার বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদকসহ রমজান আলী (৩৬) নামে একজনকে গ্রেফতার করা হয়। তিনি সাচারের রাণীর দিঘীরপাড় এলাকার গনি মিয়ার ছেলে।

​গ্রেফতারকৃত রমজানকে ভ্রাম্যমাণ আদালতের (এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট) এর সামনে হাজির করা হলে আদালত তাকে নির্দিষ্ট মেয়াদে সাজা প্রদান করেন।

কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিনের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ রাশেদুল হকের নেতৃত্বে একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করেন।

কচুয়া থানার অফিসার ইনচার্জ মো. বোরহান উদ্দিন জানান, ​গ্রেফতারকৃত আসামিদের যথাযথ পুলিশ পাহারায় চাঁদপুর বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। জনস্বার্থে কচুয়া থানা পুলিশের এ ধরনের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন