POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে পৃথক ঘটনায় দুই মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ 

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: মার্চ ৪, ২০২৬ | সময়: ১১:২৩ পূর্বাহ্ণ

চাঁদপুরে পৃথক ঘটনায় দুই মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। রাতে মতলব পৌরসভার ১ নং ওয়ার্ডের দক্ষিণ বাইশপুর মতলব ব্রীজ সংলগ্ন মতির মৃধাী ঘর থেকে আর. এফ. এল কোম্পানির বিক্রয়কর্মী অলক কুমার মোহন্ত (২৭) এর মরদেহ উদ্ধার করে পুলিশ।

মতিন মৃধার বাড়ির একটি কক্ষে গত ৩ মাসে যাবত ভাড়া ছিলেন এই অলক কুমার মোহন্ত। ৩ মার্চ সারাদিন সে ঘর থেকে বাহির না হওয়ায় সন্দেহ হয় বাড়ির মালিকের । রাতে অনেক ডাকাডাকির পর ভিতর থেকে সাড়া না পেয়ে জানালা দিয়ে দেখতে পায় বিছানায় ঘুমিয়ে আছে অলক । পরে মতলব দক্ষিণ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা কেটে তার মরদেহ উদ্ধার করে । মৃত অলকের বাড়ি রাজশাহীর নওগাঁও এর নেয়ামতপুর । তার পিতার নাম অমল মোহন্ত।

অপরদিকে মঙ্গলবার বিকালে চাঁদপুর সদর উপজেলার বালিয়া ইউনিয়ন থেকে ফারজানা আক্তার (১৮) নামের এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বামীর সঙ্গে ফোনে কথা কাটাকাটির পর এক গৃহবধু আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। পরিবারের দাবি, দীর্ঘদিনের নির্যাতন ও যৌতুকের চাপে এ ঘটনা ঘটেছে।

পরিবারের সদস্যরা জানান, প্রায় আট মাস আগে পারিবারিকভাবে সদরের লক্ষ্মীপুর ইউনিয়নের শাহাজান কবিরাজ বাড়ির মমিন গাজীর সঙ্গে তার বিয়ে হয়। অভিযোগ রয়েছে, শাশুড়ি ও স্বামী যৌতুকের জন্য চাপ দিতেন। মঙ্গলবার দুপুরে স্বামীর সঙ্গে তার ফোনে বাকবিতণ্ডা হয়। এরপর নিজ ঘরে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন ফারজানা।

চাঁদপুর মডেল থানার তদন্ত ওসি মিন্টু দত্ত বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনানুগ প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন