POPULAR BD NEWS
Popular BD News Logo

ফরিদগঞ্জে জি-10 ও ফরিদগঞ্জ টাইমস্ এর উদ্যোগে ইফতার মাহফিল

ফারাবী খান | প্রকাশিত: ফেব্রুয়ারি ২৮, ২০২৬ | সময়: ১০:৫০ পূর্বাহ্ণ

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় ব্যবসায়ীক সংগঠন জি-10 ও অনলাইন পত্রিকা ফরিদগঞ্জ টাইমস্ এর উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

২৭ ফেব্রুয়ারি (শুক্রবার) ফরিদগঞ্জ ওয়ান স্টারে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্যদিয়ে ইফতার মাহফিল সম্পন্ন হয়।

জি-10 এর ব্যবস্থাপনা পরিচালক ও ফরিদগঞ্জ টাইমস্ এর প্রধান সম্পাদক এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জি-10 এর চেয়ারম্যান ও ফরিদগঞ্জ টাইমস্ এর সম্পাদক ও প্রকাশ ইমাম হোসেন সৌরভ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মানিক পাঠান, ফরিদগঞ্জ সিটি মার্কেটের স্বত্বাধিকারী হাফিজ উদ্দিন, ফরিদগঞ্জ বাজার কমিটির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সজিব, ফরিদগঞ্জ পৌর ইঞ্জিনিয়ার আল-আমিন।

এসময়। উপস্থিত অতিথিরা ব্যবসায়ীক সংগঠন হিসেবে জি-10 এর সাফল্য কামনায় সকলের সহযোগিতা কামনা করেন এবং অনলাইন গণমাধ্যমে ফরিদগঞ্জ টাইমস্ নিরলস ভাবে ভুমিকা পালন করছে, ভবিষ্যৎএ এদ্বারা অব্যিহত রাখতে পাঠকদের কাছে সহযোগিতা কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন, ফরিদগঞ্জ টাইমস্ এর ব্যবস্থাপন পরিচালক জাহিদুল ইসলাম ভূঁইয়া, ফরিদ আহমেদ মুন্না, সিআরআর নিউজ২৪ এর সিনিয়র নিউজ রুম এডিটর আমান উল্লাহ খান ফারাবী, সাংবাদিক রুহুল আমিন খান স্বপন, আক্তার হোসেন, শাখাওয়াত হোসেন মিন্টু প্রমূখ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন