POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে দ্রব্যমূল্যের দাম বেশি রাখায় জরিমানা

ইউসুফ বেপারী | প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬ | সময়: ৩:৩৫ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জ বাজারে রমজানে দ্রব্যমূল্যের দাম বেশি রাখা ও মূল্য তালিকা না থাকায় ৪ প্রতিষ্ঠানে ১১ হাজার ৫’শ টাকা পরিমানা করা হয়েছে।

শনিবার বিকালে উপজেলা সহকারী কমিশনার তানজিনা জাহানের নেতৃত্বে এ অভিযান হয়।

অভিযানে মূল্য তালিকা না থাকা ও দ্রব্যেমূল্যের দাম বেশি রাখায় মেসার্স পরান স্টোরকে ৫ হাজার টাকা, মেসার্স মিঠুন স্টোরকে ৫ হাজার টাকা, নয়নের সবজির দোকানে ১ হাজার টাকা ও ফিরোজের দোকানে ৫’শ টাকা সহ মোট ১১ হাজার ৫’শ টাকা জরিমানা করা হয়।

তানজিনা জাহান জানান, পবিত্র রমজানে অসাধু ব্যবসায়ীরা দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি করায় প্রশাসনের নজরদারি থাকে বাজারে। কয়েকটি অনিয়মের কারনে আজ একাধিক প্রতিষ্ঠানে জরিমানা করা হয়েছে। ভোক্তাদের স্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন