POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে মাতৃভাষা দিবস উপলক্ষে উপজেলা প্রসাশনের আলোচনা সভা অনুষ্ঠিত

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ফেব্রুয়ারি ২১, ২০২৬ | সময়: ১২:২৬ অপরাহ্ণ

মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবসে হাজীগঞ্জ উপজেলা প্রসাশনের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকালে হাজীগঞ্জ উপজেলার উপজেলা ই সেন্টারে এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন।

উপজেলা শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম প্রধানের কোরআন তেলায়াতের মধ্যদিয়ে শুরু হওয়া এ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক মনিরুজ্জামান মনির সাধারণ সম্পাদক এম এ রহিম পাটোয়ারি, উপজেলা কমিশনার (ভুমি) নুশরাত জাহান, মুক্তিযোদ্ধা আনোয়ার উল্যা পাটোয়ারী, মফিজুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, প্রেসক্লাব সভাপতি খালেকুজ্জামান শামীম, শিক্ষক রোকেয়া সুলতানা।

পরে শহীদদের স্মরণে দোয়া শেষে পুরস্কার বিতরন করা হয়।

এসময় প্রসাশনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন