হাজীগঞ্জের পৌর এলাকায় শিশু কন্যা মারওয়া আক্তার (৩) পানিতে ডুবে মারা গেছে। সে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে মারা যায়।
বৃহস্পতিবার রান্ধুনীমুড়া মজুমদার বাড়ীর মৃত নরুল ইসলামের মেয়ের ঘরে নাতনি বেড়াতে এসে সবার অগোচরে বাড়ীর পুকুরে পানিতে পড়ে যায়।
হাজীগঞ্জ থানা পুলিশ শিশুর মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে । ওসি আলমগীর হোসেন রনি জানান, থানা থেকে শিশুর দাদা আয়াত আলী ময়না তদন্ত না করার জন্য আবেদন করে মৃতদেহ দাফনের জন্য নিয়ে যায়।
পুলিশ জানায়, নিহত মারওয়া আক্তার কচুয়া উপজেলার মহনপুর বড় বাড়ীর প্রবাসী মোস্তফা কামালের মেয়ে।
গত ১২ নভেম্বর শিশুটির মা ফারজানা বেগম বাপের বাড়ীতে বেড়াতে আসে। সবার অজান্তে নানার বাড়ীর পুকুরে ডুবে নাতনীর এ করুন মৃত্যু হয়।