POPULAR BD NEWS
Popular BD News Logo

প্রথমবার ভোট দিতে পেরে তরুণদের উল্লাস

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬ | সময়: ১০:০৪ পূর্বাহ্ণ

প্রায় ১৭ বছর ধরে অনেকেই জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারেননি। এরমধ্যে অনেক তরুণ নতুন ভোটার হয়েছেন। তাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো ভোট দিতে পেরে উল্লাস প্রকাশ করছেন তরুণরা।

পাশাপাশি বিভিন্ন বয়সের নারী পুরুষরাও ভোট দিয়ে কেন্দ্র থেকে বের হয়েই দীর্ঘশ্বাস ফেলে হাসি দিতে দেখা গেছে।

নারায়ণগঞ্জের ফতুল্লার বিভিন্ন কেন্দ্র ঘুরে এমন চিত্র লক্ষ্য করা গেছে।

নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনের ১৭৭টি কেন্দ্রে সকাল সাড়ে ৭টা থেকে ভোট গ্রহন শুরু হয়েছে।

তরুণ ভোটার রাজু বলেন, কখনো ভোট দেইনি। গত বছর ভোটার হওয়ার পর একটা স্বপ্ন দেখেছিলাম ভোট কেন্দ্রে গিয়ে ব্যালট পেপার নিয়ে কাপড়ে ব্যারিকেড দেওয়া গোপন স্থানে গিয়ে পছন্দের প্রতীকে ছিল দেব। এরপর আঙ্গুলে নীল রঙ মেখে সবাইকে দেখাব। আজ আমার স্বপ্ন পূরণ হয়েছে।

কলেজ পড়ুয়া রিফাত বলেন, ছোট সময় একবার দেখেছি বাবার আঙ্গুলে নীল রঙের দাগ। অনেক শখ ছিল এমনটা আমার আঙ্গুলে করব। আজ শখ পূরণ হলো, অনেক আনন্দ লাগছে।

কাপড় ব্যবসায়ী আলমগীর হোসেন বলেন, ১৫ বছর হয় ভোটার হয়েছি। আজ প্রথম ভোট দিয়েছি। অনেক সুন্দর পরিবেশ পেয়েছি। দিনটা যেন এমন শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শেষ হয়।

নারায়ণগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার তাসমিন আক্তার ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে এসে ভোট দেওয়ার অনুরোধ জানিয়ে বলেন, প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন