POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে নারী ভোটারের ভিড়, ভোট গ্রহণে ধীরগতি

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৬ | সময়: ৯:৩৩ পূর্বাহ্ণ

চাঁদপুরে ৫ টি নির্বাচনী আসনে লড়ছেন ৩৬ প্রার্থী। সকাল সাড়ে সাতটায় ভোট গ্রহণ শুরু হলেও বেশিরভাগ কেন্দ্রে ৮ টার পর শুরু হয় ভোট গ্রহণ। জেলায় ৭শ৬টি ভোট কেন্দ্রের মধ্যে চরাঞ্চলের ২৩টিসহ ৪২২ টি গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রে থাকছে পুলিশের বডি ক্যামেরা।

চাঁদপুর- ৪ আসনের চারটি ভোট কেন্দ্রে নারীদের উপস্থিত সরব থাকলে পুরুষ তুলনামূলক কম। ভোটারদের অভিযোগ, ধীরগতিতে ভোটগ্রহণের কার্যক্রম চলছে। অনেক নারী ভোটারদের ভোট না দিয়ে বাড়ী ফিরতে দেখা যায়। প্রার্থীরা চান, আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকা।

এবার চাঁদপুরের পাঁচটি আসনে পুলিশের ৩৭, সেনাবাহিনীর ২৬, বিজিবির ১৬ , কোস্ট গার্ডের ৬ টি ও ৯ হাজার আনসারের ৫ টি টিমসহ ১২ সহস্রাধিক আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব পালন করবেন বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন