POPULAR BD NEWS
Popular BD News Logo

ফের ভূমিকম্পে কাঁপল দেশ

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬ | সময়: ৯:৫৬ অপরাহ্ণ

ঢাকাসহ দেশের একাধিক জেলায় ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) রাত ৯টা ৩৪ মিনিট এই ভূমিকম্প অনুভূত। তাৎক্ষণিকভাবে এর উৎপত্তিস্থল জানা যায়নি। ঢাকা ছাড়াও চট্টগ্রাম, কক্সবাজারসহ একাধিক জেলার বাসিন্দাদের ভূমিকম্প অনুভূতের খবর পাওয়া গেছে।

অ্যান্ড্রয়েড অ্যালার্ট সিস্টেমের সূত্রে গুগল জানিয়েছে, বাংলাদেশ সময় রাত ৯টা ৩৪ মিনিটে বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে অনুভূত হয় এই ভূকম্পন। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৯।

ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের ম্রাউক-ইউ শহর থেকে ৪২ কিলোমিটার দূরে। তাৎক্ষণিকভাবে এই ভূমিকম্পে বাংলাদেশে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

এর আগে আজ ভোর ৪টা ৩৬ মিনিটে দেশে ৪ দশমিক ১ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। পরে ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্র (ইএমএসসি) এবং ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস) জানিয়েছে।

এদিকে বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, ভোরের ভূমিকম্পটির কেন্দ্র ছিল সাতক্ষীরার কলারোয়া। কেন্দ্র থেকে এর গভীরতা ১৫০ কিলোমিটার। এ সময় সাতক্ষীরা, খুলনা, যশোরসহ আশপাশের এলাকা মৃদু কেঁপে ওঠে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন