POPULAR BD NEWS
Popular BD News Logo

কালচোঁ দক্ষিণ বিট পুলিশিং মতবিনিময় সভা অনুষ্ঠিত

হাজীগঞ্জ প্রতিনিধি | প্রকাশিত: নভেম্বর ১৮, ২০২০ | সময়: ২:০৬ অপরাহ্ণ

“বিট পুলিশিং সফল করি,অপরাধ মুক্ত সমাজ গড়ি” “মুজিব বর্ষের অঙ্গীকার, পুলিশ

হবে জনতার”-এ আদর্শিক স্লোগানকে বাস্তবায়নের লক্ষ্যে এবং মাদক,জুয়া,ইভটিজিং,বাল্যবিবাহ, নারী নির্যাতন,সন্ত্রাস,ব্যভিচার,জুলুম, অত্যাচার সহ সকল অপরাধ নির্মূল করে সুখী,সমৃদ্ধ এবং আলোকিত সমাজ প্রতিষ্ঠায় বাংলাদেশ পুলিশ হাজীগঞ্জ থানা পুলিশের উদ্যোগ বুধবার(১৮ নভেম্বর) সকালে ০৪ নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের জনগণকে সতর্ক ও সচেতন করার লক্ষ্যে রামপুর হাই স্কুল মাঠে বিট পুলিশিং মতবিনিময় সভা -২০২০ অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন,অতিরিক্ত পুলিশ সুপার হাজীগঞ্জ (সার্কেল) মোঃ আফজাল হোসেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন,হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ আলমগির হোসেন রনি।
বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন,হাজীগঞ্জ উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি রোটা.আলী আশ্রাফ দুুলাল,অত্র ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম মোম্তফা স্বপন,রামপুর বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি ও ইউপি চেয়ারম্যান প্রার্থী রোটা.এসএম মানিক,।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন,সাব-ইন্সপেক্টর মোঃ সালাউদ্দিন।

অনুষ্ঠান সঞ্চালন রামপুর হাই স্কুলের সহকারী প্রধান শিক্ষক মোঃ শাহ আলম বেপারী ।
এসময় আরো বক্তব্য রাখেন,অত্র ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ইউপি চেয়ারম্যান প্রার্থী শিক্ষানুরাগী মোঃ আবুল কালাম আজাদ,অত্র ইউপি কমিউনিটি পুুলিশিং কমিটির সভাপতি সিরাজ মজুমদার, প্রমুখ

এসময় উপস্থিত ছিলেন,রামপুর হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ কবির হোসেন সরকার,অত্র ইউনিয়ন কমিউনিটি পুুলিশিং কমিটির মহিলা বিষয়ক সম্পাদিকা মুক্তা আক্তার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,ইউপি মেম্বারবৃন্দ,অত্র ইউনিয়নের কমিউনিটি পুলিশিং কমিটির নেতৃবৃন্দ,বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন