চাঁদপুর নতুন-বাজার-পুরান-বাজার সংযোগ ব্রিজ। এখানে অসংখ্য সিএনজি দাঁড়িয়ে থাকে। এই প্রবেশমুখে অনেক সময় ব্রিজের ওপর থেকে ভারী যানবাহন নামার সময় ঘটে দুর্ঘটনা ঘটে। ব্রিজের উপর থেকে নামার এই জায়গাটা একটু বাড়ানো যেতে পারে। তাহলে সংলগ্ন রাস্তার প্রস্থ কিছুটা বড় হবে। অথবা ছায়াবানি মোড় থেকে ডাস্টবিন সরিয়ে সেখানে নিয়ে নিলে শহরের গুরুত্বপূর্ণ চার রাস্তার মোড়ে যানজট কমে যাবে। এতে কিছুটা হলেও যানজট মুক্ত থাকবে এই এলাকা।