মানবিক চাঁদপুর গঠনের লক্ষ্যে ঢাকায় বসবাসরত চাঁদপুর জেলার বাসিন্দাদের নিয়ে গঠিত ঢাকাস্থ চাঁদপুর সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে।
প্রায় দেড় বছর আগে আত্নপ্রকাশের পর এই প্রথম সাধারণ সভার মাধ্যমে কমিটি গঠিত হলো। এর আগে আহ্বায়ক কমিটি সদস্য সংগ্রহ, গঠনতন্ত্র প্রনয়ণসহ বেশকিছু গুরুত্বপূর্ণ কাজ সম্পাদন করে।
বুধবার (১৭ ডিসেম্বর) রাজধানীর পল্টনস্থ একটি রেঁস্তোরায় সাধারণ সভা শেষে প্রধান নির্বাচন কমিশনার এসএএম মিজানুর রহমান খান আগামী ২০২৬-২০২৮ মেয়াদের ২১ সদস্য বিশিষ্ট কমিটির মধ্যে শীর্ষ ৬ পদের নাম ঘোষণা করেন।
এতে ঢাকাস্থ চাঁদপুর সমিতির নতুন সভাপতি অধ্যক্ষ মো. সালাউদ্দিন ভূঁইয়া, সাধারণ সম্পাদক হয়েছেন উপাধ্যক্ষ নূরুজ্জামান হীরা এবং সাংগঠনিক সম্পাদক লায়ন জিএম ইমাম হোসাইন ইমন।
সংগঠনটির সভাপতি বিশিষ্ট শিক্ষাবিদ ও সমাজসেবক, রোটারিয়ান অধ্যক্ষ সালাউদ্দিন ভূঁইয়া এছাড়াও একাধিক সংগঠন ও প্রতিষ্ঠানে দায়িত্ব পালন করে আসছেন। হাজীগঞ্জ আইডিয়াল কলেজ অব এডুকেশন এর অধ্যক্ষ, উত্তরা ১১ নং সেক্টর ওয়েলফেয়ার সোসাইটি ঢাকা এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করে আসছেন।
সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে কাজ করাই হবে ঢাকাস্থ চাঁদপুর সমিতির মূল লক্ষ্য : অধ্যক্ষ সালাউদ্দিন ভূঁইয়া
কমিটির অন্যরা হলেন- সহ সভাপতি এবিএম হানিফ মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিঃ গাজী আহমেদ উল্লাহ ও মো সাঈদ হাসান খান এবং অর্থ সম্পাদক মোহাম্মদ হোসেন মিয়া। ঘোষণার পরপরই সভাপতি ও সাধারণ সম্পাদককে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার।
কমিটি গঠনের আগে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরামের সভাপতি একেএম রাশেদ শাহরিয়ার। তিনি কাজের ধারাবাহিকতা বজায় রাখার জন্য সালাউদ্দিন ভূঁইয়া ও নূরুজ্জামান হীরাকে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে বহাল রাখার প্রস্তাব করেন। সভায় সর্বসম্মতিক্রমে করতালির মাধ্যমে তার এই প্রস্তাব গৃহিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন অপর দুই নির্বাচন কমিশনার মোঃ বোরহান উদ্দিন প্রধান ও হাফেজ মেঃ মোহাসিন।
এছাড়া আরও উপস্থিত ছিলেন এনবিআরের সহকারী` কমিশনার এএনএম শামিম হাসান, সহ আট উপজেলার প্রায় শতাধিক গণ্যমান্য ব্যাক্তিবর্গ।