POPULAR BD NEWS
Popular BD News Logo

গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন জামায়াতের উদ্যোগে মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত ও দোয়া

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ডিসেম্বর ১৭, ২০২৫ | সময়: ১০:১৯ পূর্বাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৯ নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে মুক্তিযোদ্ধাদের কবর জিয়ার দোয়া ও বিজয় র্যালী করেছে।

মহান বিজয় দিবস উপলক্ষে হাজীগঞ্জ উপজেলা ৯ নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন জামায়াতের ইসলামী এ আয়োজন করে। এ সময় তারা

বীর বিক্রম আব্দুল হাকিম মোল্লা,শহীদ বীর মুক্তিযোদ্ধা মরহুম ইদ্রিস তপাদার, বীর মুক্তিযোদ্ধা মরহুম দেলোয়ার হোসেন,বীর মুক্তিযোদ্ধা মরহুম আনোয়ার,বীর মুক্তিযোদ্ধা মরহুম নুরু হোসেন,বীর মুক্তিযোদ্ধা মুরহুম হাজী শফিউল্লাহ,বীর মুক্তিযোদ্ধা শাহাজান শেখ, বীর মুক্তিযোদ্ধা নেসার আহমেদ,বীর মুক্তিযোদ্ধা শাখায়েদ হোসেনের কবর জিয়ারত করেন ও দোয়া করেন।

এর পরে জামায়াতের ইসলামীর আয়োজনে ইউনিয়নে বিশাল র্যালী করেছে। এর্যালীতে শত শত নেতাকর্মী অংশ নেয়। এসময় নেতৃবৃন্দের মাঝে উপস্থিত ছিলেন ইউনিয়ন আমির হাফেজ আঃ মোত্তালেব,সেক্রেটারী মোঃ আবদুল্লাহ ফরিদ, সভাপতি জসিম উদ্দিন, হাফেজ আহমেদ, আলী আকবর, ইউনিয়ন ওলামা সভাপতি হাফেজ মাও আবুল খায়ের, ইউনিয়ন ছাত্র শিবিরের সভাপতি মোঃ হাবীব শেখ, ইউনিয়ন ছাত্র শিবিরের সেক্রেটারি মোঃ সিয়াম শিশির, ওয়ার্ড সেক্রেটারি মোঃ আনোয়ার,মোঃশেখফরিদ,মোঃমনির, মোঃ তাজুল ইসলাম প্রমূখ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন