POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ডিসেম্বর ১৬, ২০২৫ | সময়: ৯:৩৮ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জে মহান বিজয় দিবসে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দিয়েছে হাজীগঞ্জ উপজেলা প্রসাশন। ১৬ ডিসেম্বর সকাল ১০ টায় হাজীগঞ্জ পাইলট হাইস্কুল এন্ড কলেজ মাঠে এ সংবর্ধনা দেয়া হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন। বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা নৌ কমান্ড সৈয়দ আহম্মদ মজুমদার, কমান্ডার আনোয়ার উল্যাহ পাটোয়ারী, ওসি মুহাম্মদ আবদুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা এবিএম নয়ন, মফিজল ইসলাম, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম প্রমূখ।

অনুষ্ঠান শুরুতে কোরআন তেলাওয়াত করা হয় । তার পরে মুক্তিযুদ্ধাদের ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা ইবনে আল জায়েদ হোসেন ও সহকারী কমিশনার( ভুমি) তানজিনা জাহান। এসময় মুক্তিযুদ্ধা ও তার পরিবারের সদস্যদের জন্য প্রীতিভোজের আয়োজন করা হয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন