মহান বিজয় দিবস উপলক্ষে একত্রিশবার তোপধ্বনি শেষে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক মো. নাজমুল ইসলাম সরকার, পুলিশ সুপার রবিউল হাসান ও মুক্তিযোদ্ধা সংসদ।
সকালে জেলা হাসান আলী মাঠ সংলগ্নে লেকের পাড়ে অঙ্গীকার পাদদেশে এই শ্রদ্ধাঞ্জলী অর্পণ করা হয়। এসময় জেলার বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনের বিভিন্ন দপ্তর শ্রদ্ধা নিবেদন করেন।
সকাল ৮ টায় চাঁদপুর স্টোডিয়ামে জাতীয় পতাকা উত্তোলণ, কুচকাওয়াজ ও শরীরিক কসরত প্রদর্শনীতে অংশ নেয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
বিকালে হাসান আলী মাঠে তিন দিন ব্যাপী বিজয় মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করবেন জেলা প্রশাসন।