জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) চাঁদপুর-৩ আসনে গণসংযোগ শুরু করলেন সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী মোঃ মাহবুব আলম। তিনি বৃহস্পতিবার বিকালে চাঁদপুর শহরের মিশন রোড ও ট্রাক রোড এলাকার ১০ নং ও ১২ নং ওয়ার্ডে গণসংযোগকালে লিফলেট বিতরণ করেন।
এ সময় গণসংযোগের সার্বিক তত্বাবধানে ছিলেন এনসিপির পৌর কমিটির আহবায়ক হাজী শাহালম মিজি।
গণসংযোগকালে মোঃ মাহবুব আলম এবারের নির্বাচনে দলীয় প্রতীকে ভোটের পাশাপাশি হ্যাঁ ভোট দেয়ার আহবান জানান তিনি।
গণসংযোগে উপস্থিত ছিলেন এনিসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক প্রভাষক কামাল হোসেন, সদস্য সচিব ইঞ্জিনিয়ার মশিউর রহমান খোকন, সাংগঠনিক সম্পাদক সহকারী অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, সদস্য জহিরুল ইসলাম খান, মিজানুর রহমান খান, মোঃ রানা, মোঃ মাহবুবুর রহমান সেলিম, ব্যবসায়ী আমান উল্যাহ আমান,আরিফুল ইসলাম সহ জেলা জাতীয় নাগরিক পার্টির অন্যান্য নেতৃবৃন্দ।
গণসংযোগ চলাকালে সাধারণ মানুষের মাঝে এনসিপির প্রতি উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।