POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে সাংবাদিকদের সাথে নবাগত ওসির মতবিনিময়

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৫ | সময়: ১০:১৩ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন, নবাগত অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল জব্বার। বুধবার (১০ ডিসেম্বর) থানা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

তিনি বলেন, সেবা করার জন্য এই থানায় এসেছি। যতদিন আমার রিজিক রয়েছে, ততদিন এখানে থাকবো। তবে আপনাদের’সহ সকল শ্রেণি-পেশার মানুষের সার্বিক সহযোগিতা ছাড়া আইন-শৃঙ্খলার উন্নয়ন সম্ভব নয়। তাই, আমাকে আপনারা সততার সহিত তথ্য দিয়ে সহযাগিতা করুন। আমি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনে চেষ্টা করবো।

সভায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, সহ-সভাপতি সাইফুল ইসলাম, মেহেদী হাছান, সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার, যুগ্ম সম্পাদক গাজী নাছির উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর আলম, অর্থ সম্পাদক মোহাম্মদ হাবীব উল্যাহ্, দপ্তর সম্পাদক আলমগীর কবির, প্রচার সম্পাদক হুমায়ুন কবির।

বক্তব্য রাখেন, প্রেসক্লাবের কার্যকরি সদস্য হাসান মাহমুদ, মহিউদ্দিন আল আজাদ, কামরুজ্জামান টুটুল, কবির আহমেদ, সম্মানিত সদস্য কামাল হোসেন, এসএম মিরাজ মুন্সী, রেজাউল করিম নয়ন, জহিরুল ইসলাম জয়, সাংবাদিক মজিবুর রহমান রনি, জসিম রহমান প্রমুখ। এসময় প্রেসক্লাবের অন্যান্য সদস্য’সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং থানার অন্যান্য অফিসাররা উপস্থিত ছিলেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন