POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে ব্র্যাকের ডেঙ্গু প্রতিরোধ অভিযান

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৫ | সময়: ৬:৩৪ অপরাহ্ণ

ডেঙ্গু ও চিকুনগুনিয়া বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং মশার উৎপত্তিস্থল দূরীকরণের লক্ষ্যে হাজীগঞ্জ মডেল সরকারি কলেজসহ আশপাশের এলাকায় ব্র্যাকের ডেঙ্গু প্রতিরোধ অভিযানের ৮ম তম দিনের কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। অভিযানে হাজীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের যুব সদস্যরা সহযোগিতা করেন।

বুধবার (১০ ডিসেম্বর) সকাল ১০টায় ৮ম ধাপের কার্যক্রমের উদ্বোধন করেন হাজীগঞ্জ মডেল সরকারি কলেজের অধ্যক্ষ মোহাম্মদ মোশাররফ হোসেন।

উদ্বোধনের পর কলেজ প্রাঙ্গণ ও হাজীগঞ্জ রেলস্টেশন এলাকার আশপাশে পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হয়। পাশাপাশি ডেঙ্গু ও চিকনগুনিয়া প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন ব্র্যাক টিবি কন্ট্রোলের প্রোগ্রাম অফিসার হেলাল আহমেদ, জলবায়ু পরিবর্তন অফিসার মিজানুর রহমান, ফিল্ড অর্গানাইজার কামরুন নাহার, হাজীগঞ্জ উপজেলা যুব রেড ক্রিসেন্ট দলের দলনেতা মোহাম্মদ ইয়াসিন আরাফাত, উপদলনেতা-০১ মোহাম্মদ ইউসুফ, প্রশাসন বিভাগের প্রধান আরফানূর জামান তাহসিনসহ যুব সদস্য নাঈম, ইমন, রায়হান মজুমদার, মাহমুদ মজুমদার, সুমাইয়া, বৃষ্টি, নুসরাত, জাহিদুল হাসান, ফাহিম, সাগর ও আরমান মজুমদার প্রমুখ।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন