POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে যৌথ বাহিনীর ভ্রাম্যমাণ চেকপোস্ট, ৭৮ হাজার টাকা জরিমানা

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: ডিসেম্বর ৫, ২০২৫ | সময়: ১:০৫ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের নেতৃত্বে ও হাজীগঞ্জ থানা পুলিশের সমন্বয়ে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এলাকায় ভ্রাম্যমাণ চেকপোস্ট বসানো হয়।

বৃহস্পতিবার(৪ ডিসেম্বর) লাইসেন্সবিহীন চালক, ফিটনেসবিহীন যানবাহন, অতিরিক্ত গতিতে গাড়ি চালানো, হেলমেটবিহীন মোটরসাইকেল চালানোসহ বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘনের বিরুদ্ধে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করে।

অভিযানে মোট ১৫০টি যানবাহন তল্লাশি করা হয়। মোটরসাইকেল ও প্রাইভেট কারের বিরুদ্ধে ০৩টি মামলা দায়ের করা হয় এবং মোট ৭৮,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও ড্রাইভিং লাইসেন্স না থাকায় ০৭টি যানবাহন জব্দ করা হয়েছে।

দেশের চলমান পরিস্থিতিতে ট্রাফিক আইন পরিপন্থী সকল অবৈধ কার্যক্রম দমন ও আইনের শাসন বজায় রাখতে সেনাবাহিনীর কঠোর অবস্থান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন