POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে মোহাম্মদপুর সপ্রাবির পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: নভেম্বর ২৭, ২০২৫ | সময়: ১২:২৯ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৯নং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির বিদায়ী শিক্ষার্থীদের জন্য মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়েছে।

বিদায় সংবর্ধনা উপলক্ষে বৃহস্পতিবার সকালে বিদ্যালয় হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আবু সাদেক। প্রধান অতিথি ছিলেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম। বিশেষ অতিথি ছিলেন ভূমিদাতা নাঈমুল হক মজুমদার, সাবেক দাতা সদস্য বিল্লাল হোসেন, অভিভাবক জামাল হোসেন।

শিক্ষক ইব্রাহীম খলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিক্ষক হোসনে আয়শা, কামরুন নাহার মিরা, রাজিয়া সুলতানা, জুলেখা আক্তার রুবি প্রমুখ।

মিলাদ ও দোয়া পরিচালনা করেন হাফেজ গোলাম মোস্তফা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন