মাস্ক না পরার অপরাধে ১৭ জন ব্যক্তিকে ৩ হাজার ১শ ৬০ টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকালে হাজীগঞ্জ উপজেলা পরিষদের সামনে আলীগঞ্জ নামক স্থানে ভ্রাম্যমান আদালত বসিয়ে এ জরিমানা করেন হাজীগঞ্জের ইউএনও বৈশাখী বড়ুয়া।
হাজীগঞ্জ উপজেলাকে শতভাগ মাস্ক ব্যবহার নিশ্চিত করতে এ জরিমানা অব্যাহত থাকবে বলে জানিয়েছে ইউএনও বৈশাখী বড়ুয়া।
এদিকে গত কয়েক দিনে আরো ২৫ জনকে অর্থদন্ডে দন্ডিত করা হয়েছিল। তিনি জানান, এ অভিযান অব্যাহত থাকবে।