বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ড. আবদুল মঈন খাঁন বলেছেন, শুধু মিলন নয়, সারা বাংলাদেশে ধানের শীষের বিজয়ের ফলশ্রুতিতে তারেক রহমানের নেতৃত্বে এই বাংলাদেশ পুনরায় দেশের অভ্যান্তরে গণতন্ত্র পুন: প্রতিষ্ঠা করবে বলে মন্তব্য করেছেন।
শনিবার বিকালে ত্রয়োদশ জাতীয় নির্বাচন উপলক্ষে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে চাঁদপুরের কচুয়া সরকারি ডিগ্রি কলেজ প্রাঙ্গণে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
ড. মঈন খাঁন বলেন, দিনের ভোট রাতে দিয়ে গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে স্বৈরাচারী সরকার। তারা জনগণের জন্য কিছুই করে নাই। তারা এখন পালিয়েছে।
তিনি বলেন, তারেক রহমান প্রধানমন্ত্রী হলে দেশ ও দেশের বাহিরে জিয়াউর রহমানের মতো সুনাম বয়ে আনবে। তরুণ ভোটার যারা গেল ১৫ বছর ভোট দিতে পারেনি, তাদেরকে ভোট কেন্দ্রে যেয়ে ভোট দেয়ার আহবান জানান তিনি।
যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না বলেন, মিলন সাহেবের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছে দীপু মনি। সে এখন জেলে। চাঁদপুর মানুস এই মিলন সাহেবকে বিশাল ব্যবধানে জয় যুক্ত করে সংসদে পাঠালে তারেক রহমান মন্ত্রী বানাবে। ভোটের দিন কেন্দ্র থেকে ফলাফল নিয়ে ঘরে ফিরবে যুবদলের কর্মীরা।
কচুয়া উপজেলা ও পৌর বিএনপি’র আয়োজনে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড. আনম এহছানুল হক মিলন, যুবদল কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মোনায়েম মুন্না,বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নাজমুন নাহার বেবী, ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশের গভর্নর অধ্যক্ষ মাওলানা শাহ নেসারুল হক ও ওলামা দল কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব এডভোকেট মাওলানা কাজী আবুল হোসেন।
জনসভায় কচুয়া উপজেলা বিএনপির কয়েক হাজার নেতাকর্মী প্লেকার্ড, ব্যানার পেস্টুন নিয়ে অংশ নেয়।