POPULAR BD NEWS
Popular BD News Logo

হিফজুল কুরআন প্রতিযোগিতায় জাতীয় পর্যায়ে স্থান পাওয়ায় বলাখাল মিসবাহুল কুরআন ওয়াস সুন্নাহ মাদরাসার ৩ শিক্ষার্থীকে সংবর্ধনা

মো. ইউসুফ বেপারী | প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৫ | সময়: ১২:৪৭ অপরাহ্ণ

কুরআনের সুর ফাউন্ডেশন বাংলাদেশ-এর আয়োজনে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা-২০২৫ এ অসাধারণ সাফল্য অর্জন করেছে বলাখাল মিসবাহুল কুরআন ওয়াস সুন্নাহ মাদরাসার ৩ কৃতি শিক্ষার্থী। ৩০ পারা গ্রুপে ১ম, ১০ পারা গ্রুপে ১ম এবং ৫ পারা গ্রুপে ২য় স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে যাওয়ার যোগ্যতা অর্জন করেছে তারা।

শুক্রবার (২১ নভেম্বর) মাদ্রাসা প্রাঙ্গণে এক অনাড়ম্বর আয়োজনে বিজয়ীদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা প্রদান করা হয়।

৩০ পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে সুযোগ পেয়েছে জসিম উদ্দিনের ছেলে মোহাম্মদ জুনায়েদ।

১০ পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে সুযোগ পেয়েছে গিয়াসউদ্দিনের ছেলে মোহাম্মদ রাফি এবং

৫ পারা গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে সুযোগ পেয়েছে আরিফুল ইসলামের ছেলে মোহাম্মদ আল-আমিন।

শিক্ষার্থীরা বলেন, “আলহামদুলিল্লাহ, আমরা জেলা পর্যায়ে ১ম ও ২য় স্থান অর্জন করে জাতীয় পর্যায়ে যাওয়ার সুযোগ পেয়েছি। সবাই আমাদের জন্য, আমাদের বাবা-মায়ের জন্য এবং আমাদের উস্তাদের জন্য দোয়া করবেন।”

এই সফলতা নিয়ে মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা মোহাম্মদ উমর ফারুক বলেন, “আলহামদুলিল্লাহ, আমাদের মাদ্রাসা প্রতিষ্ঠার শুরু থেকে বিভিন্ন প্রতিযোগিতায় আমাদের ছাত্ররা ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন করেছে। এবারের হিফজুল কুরআন প্রতিযোগিতায় আমাদের শিক্ষার্থীরা জাতীয় পর্যায়ে যাওয়ার সুযোগ পেয়েছে। সকলে আমাদের মাদ্রাসা ও ছাত্রদের জন্য দোয়া করবেন।”

উল্লেখ মাদরাসার শিক্ষার্থীরা স্থানীয় ও জাতীয় পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতায় ধারাবাহিকভাবে সম্মাননা অর্জন করে আসছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন