POPULAR BD NEWS
Popular BD News Logo

আন্দোলনে অসুস্থ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকার মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট - চাঁদপুর | প্রকাশিত: নভেম্বর ১৬, ২০২৫ | সময়: ১০:০৭ অপরাহ্ণ

প্রাথমিক শিক্ষকদের ৩ দফা দাবির আন্দোলনে অসুস্থ হওয়া ফাতেমা আক্তার নামে এক শিক্ষিকার মৃত্যু হয়েছে।

রোববার (১৬ নভেম্বর) বাদ মাগরিব চাঁদপুর মতলবের ঠাকুরচরে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জানাজায় সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়রা অংশ নেন। সকালে রাজধানীর মিরপুর অলক হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয় বলে নিশ্চিত করেন স্বজনরা।

নিহত ফাতেমা চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ৫ নং ঝিনাইয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। তিনি একই উপজেলার ঘনিয়ারপাড় গ্রামের সুরুজ মোল্লার মেয়ে এবং ঠাকুরচর গ্রামের ডিএম সোলেমানের স্ত্রী। দাম্পত্য জীবনে ফাতেমা এক ছেলে ও এক মেয়ে সন্তানের জননী।

প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদের আহ্বায়ক খাইরুন নাহার লিপি ও মো. আবুল কাসেম বলেন, ১০ম গ্রেডের মর্যাদা দেওয়াসহ ৩ দফা দাবিতে মহাসমাবেশে পুলিশের ছোড়া সাউন্ড গ্রেনেডের শব্দে অসুস্থ হয়ে পড়েন ফাতেমা। পরে তাকে মিরপুর আলোক হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রোববার সকালে চিকিৎসাধীন মৃত্যু হয় তার।

এ বিষয়ে মতলব উত্তর থানার পরিদর্শক (তদন্ত) প্রদীপ মন্ডল জানান, এ বিষয়ে জানা নেই, তবে খোঁজখবর নিচ্ছি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন