POPULAR BD NEWS
Popular BD News Logo

মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন, ড্রেজার জব্দ ও মালিক-চালককে জরিমানা

কামরুল হাসান রাব্বী, মতলব উত্তর | প্রকাশিত: নভেম্বর ২, ২০২৫ | সময়: ৯:০১ অপরাহ্ণ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলাযর মেঘনা নদীতে অবৈধ বালু উত্তোলন করার দায়ে ছয়জনকে আটক, ড্রেজার জব্দ ও  মালিক-চালককে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে প্রশাসন।
 শনিবার দিনব্যাপী উপজেলার মোহনপুর, ষাটনল ও কালিপুর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্ল্যা। এ সময় অভিযানে বেলতলী নৌ-পুলিশ ও কোস্টগার্ডের সদস্যরা যৌথভাবে অংশ নেন।

সন্ধ্যায় অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট রহমত উল্ল্যা বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি ড্রেজার ও দুটি বাল্কহেড আটক করা হয়। পরে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে একটি ড্রেজার ও একটি বাল্কহেডের তিনজন মালিক ও চালককে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া একটি ড্রেজার ও বাল্কহেডসহ তিনজনকে নিয়মিত মামলা দিয়ে নৌ-পুলিশের হেফাজতে পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন, নদী ও পরিবেশ রক্ষায় অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে। কারও প্রভাব বা সুপারিশে এই অপরাধ কার্যক্রম চালানো যাবে না।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন