POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরে জুলাই মঞ্চ নেত্রীর মামলায় ফরিদগঞ্জের এনসিপি নেতা গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ২৯, ২০২৫ | সময়: ৯:৪৭ অপরাহ্ণ

প্রেমের সম্পর্ক থেকে বিয়ের প্রলোভন, এরপর প্রতারণা, এমন অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলায় চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক আল আমিন সৈকতকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার গুপ্টি পূর্ব ইউনিয়নের শ্রীকালিয়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শাহ আলম।

মামলা সূত্রে জানা যায়, চাঁদপুরের কচুয়া উপজেলার বাসিন্দা এবং ‘জুলাই মঞ্চ’এর এক নেত্রীর সঙ্গে একই দলের নেতা আল আমিন সৈকতের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। দীর্ঘদিনের সেই সম্পর্ক বিয়েতে রূপান্তর করার দাবিতে গত ৫ অক্টোবর ওই নেত্রী আল আমিনের বাড়ি ফরিদগঞ্জের শ্রীকালিয়া গ্রামে গিয়ে অনশন শুরু করেন।

দুদিন ধরে জেলা এনসিপির প্রধান সমন্বয়ক মাহবুবসহ একাধিক নেতৃবৃন্দ ২ লক্ষ ৫০ হাজার টাকার বিনিময়ে বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও শেষ পর্যন্ত কোনো সমাধান হয়নি। এসময় তরুণী মীমাংসা না করে এনসিপির প্রধান সমন্বয়ক মাহবুব কাছে কান্নাকাটি করে। অবশেষ তরুণী বিষয়টি না মেনে এনসিপি নেতাকে বিয়ে করাসহ ন্যায্য বিচার পাওয়ার জন্য মামলার দ্বারস্থ হয়। মীমাংসার টাকা জেলা এনসিপির প্রধান সমন্বয়ক মাহবুব কাছে আছে।

পরে গত ২৬ অক্টোবর ওই নেত্রী চাঁদপুর আদালতে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধিত ২০০৩) অনুযায়ী একটি মামলা (নারী ও শিশু মামলা নং-৩৪৭/২০২৫) দায়ের করেন।

মামলাটি আমলে নিয়ে আদালত আল আমিন সৈকতের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। সেই পরোয়ানার ভিত্তিতে বুধবার সন্ধ্যায় ফরিদগঞ্জে অবস্থানরত সেনাবাহিনী ও ফরিদগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ শাহ্ আলম জানান, আদালতের গ্রেফতারি পরোয়ানা অনুযায়ী এনসিপি নেতা আল আমিন সৈকতকে গ্রেফতার করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন