POPULAR BD NEWS
Popular BD News Logo

চীনের সঙ্গে আমাদের ভারসাম্যপূর্ণ সম্পর্ক, যুক্তরাষ্ট্রের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই: পররাষ্ট্র উপদেষ্টা

পপুলার বিডিনিউজ ডেস্ক - চাঁদপুর | প্রকাশিত: অক্টোবর ২৮, ২০২৫ | সময়: ৩:২৮ অপরাহ্ণ

চীনের সঙ্গে বাংলাদেশের ভারসাম্যপূর্ণ সম্পর্ক, তাই যুক্তরাষ্ট্রের এ নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। আজ মঙ্গলবার দুপুরে রাজধানীতে এক ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।

পররাষ্ট্র উপদেষ্টা বলেন, চীনের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখছে বাংলাদেশ। এ নিয়ে যুক্তরাষ্ট্র বা তৃতীয় কোনো দেশের উদ্বিগ্ন হওর কোনো কারণ নেই।

নির্বাচনের পর্যবেক্ষক নিয়ে তিনি বলেন, জাতীয় নির্বাচনে বিদেশি পর্যবেক্ষকদের আমন্ত্রণ জানাবে নির্বাচন কমিশন, অহেতুক বির্তক তৈরি করতে পারে এমন কাউকে আনতে চায় না সরকার।

এ সময় ইসলামী বক্তব্য জাকির নায়েককে দাওয়াত দেওয়ার বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় জানে না বলেও জানান পররাষ্ট্র উপদেষ্টা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন