চাঁদপুর শহরের পুরান বাজার থেকে ২৮ টি দেশীয় অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনি। সোমবার দুপুরে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সেনা ক্যাম্পের লেফটেন্যান্ট কমান্ডার জাবেদ।
বিজ্ঞাপ্তিতে জানানো হয়, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে চাঁদপুর সদর উপজেলার পুরান বাজার কলেজ রোড এলাকা থেকে ২৮টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এরমধ্যে ১টি খেলনা পিস্তল, ১৬টি বড় ছুরি, ৮টি চাপাতি এবং ০৩টি ছোট ছুরি উদ্ধার করা হয়। পরবর্তীতে আইনী ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী চাঁদপুর সদর থানা পুলিশের কাছে অস্ত্রগুলো হস্তান্তর করা হয়েছে। তবে কাউকে আটক করা যায়নি বলে জানান তিনি।
জেলার আইনশৃঙ্খলা রক্ষায় এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান সেনাবাহিনী।