POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে ৪’শ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: অক্টোবর ২০, ২০২৫ | সময়: ৮:১৪ অপরাহ্ণ
চাঁদপুরের হাজীগঞ্জে যৌথ বাহিনীর অভিযানে ৪০০ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

 

সোমবার (২০ অক্টোবর) বিকালে হাজীগঞ্জ উপজেলার ৩নং কালচোঁ উত্তর ইউনিয়নের রাজাপুর গ্রামে এই অভিযান পরিচালনা করা হয়।

 

আটককৃত আবু মুছা রাজাপুর গ্রামের বাসিন্দা।

 

অভিযানে নেতৃত্ব দেন সেনাবাহিনী ও হাজীগঞ্জ থানার এসআই নূর মোহাম্মদ, সঙ্গে ছিলেন এএসআই হাবিব, এএআই মোখলেস এবং সঙ্গীয় ফোর্সের সদস্যরা। তারা গোপন সংবাদের ভিত্তিতে রাজাপুর এলাকায় অভিযান চালিয়ে মাদক কারবারি আবু মুছাকে আটক করে। এ সময় তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

 

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন ফারুক বলেন,  আটককৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। তাকে মঙ্গলবার সকালে চাঁদপুর বিজ্ঞ আদালতে পাঠানো হবে।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন