চাঁদপুরের হাজীগঞ্জে অফিসার্স ক্লাবের ব্যাডমিন্টন কোর্টের উদ্বোধন করেছেন উপজেলা পরিষদের প্রশাসক ইবনে আল জায়েদ হোসেন।
রোববার সন্ধ্যায় হাজীগঞ্জ উপজেলার পরিষদের মাঝ স্থানে এ কোর্ট উদ্বোধন করা হয়। এ সময় বিশেষ অতিথি ছিলেন হাজীগঞ্জ উপজেলা কমিশনার ভূমি জাবেদ হোসেন চৌধুরী, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মহিউদ্দিন ফারুক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহমেদ তানভির হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু সাঈদ চৌধুরি, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, সাবেক সভাপতি হাসান মাহমুদ প্রমুখ। উদ্বোধনী অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্মা আশিকুর রহমান।
এই কোর্টে নিয়মিত খেলা হবে। তবে নভেম্বরে এ কোর্টে টুর্নামেন্ট হবে। খেলাগুলো দেখতে সকলকে আমন্ত্রণ জানান উপজেলা পরিষদের প্রশাসক ইবনে আল জায়েদ হোসেন।